1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

‘রাজধানীর কিছু এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হবে’

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ জুন, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনা সংক্রমণের বিস্তার ঠেকাতে অচিরেই রাজধানীর কিছু এলাকায় ছোট আকারে রেড জোন ও সরকারি ছুটি ঘোষণা করা হবে। রেড জোনের তালিকা আসার পরপরই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওইসব এলাকায় সরকারি ছুটি ঘোষণা করা হবে।

জনপ্রশাসন সূত্রে জানা গেছে, কোনো এলাকাকে রেড জোন ঘোষণা করতে হলে তার একটা প্রক্রিয়া আছে। প্রথমে সিভিল সার্জন তার সংক্রমিত এলাকার ব্যাপারে অ্যাসেস করবেন। এরপর জেলা প্রশাসন, আইন শৃঙ্খলাবাহিনী, সংসদ সদস্যসহ জনপ্রতিনিধির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্তে আসার পর তারা স্বাস্থ্য অধিদফতরের অনুমতি চাইবে। স্বাস্থ্য অধিদফতর অনুমতি দিলে জনপ্রশাসনের কাছে সরকারি ছুটির আবেদন জানাবে। তখনই রেড জোন ও সরকারি ছুটি ঘোষণা করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাজধানীতে রেড জোন ও সরকারি ছুটি কবে ঘোষণা করা হবে জানতে চাইলে বুধবার (২৪ জুন) দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, আশা করছি, দ্রুত আমরা রাজধানীতে রেড জোন ও সরকারি ছুটি ঘোষণা করতে পারবো। ঢাকায় অনেক গুরুত্বপূর্ণ অফিস রয়েছে। এখানে অনেক শিল্প-কারখানাও রয়েছে। আবার ম্যানেজমেন্টও ঠিক করতে হচ্ছে। সবকিছু দেখতে হচ্ছে আমাদের। তালিকা হাতে এলে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ছোট ছোট আকারে রেড জোন ও সরকারি ছুটি ঘোষণা করা হবে।

তিনি বলেন, প্রশাসনিক বিষয় হওয়ায় রেড জোনের তালিকা ও ছুটির ঘোষণার আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে হচ্ছে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় এর সঙ্গে ইনভলব থাকে, তারা যাচাই-বাছাই করে তালিকা দেবে।

তাছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়েরও কাজ আছে, ত্রাণ মন্ত্রণালয়ের কাজ থাকতে পারে। তখন সমন্বিতভাবে একটি কমিটি তৈরি করে রেড জোন বাস্তবায়ন করা হয়।

সারাদেশে বিভিন্ন জেলায় রেডজোন ও সরকারি ছুটি ঘোষণা করা হলেও বেশি সংক্রমিত রাজধানী ঢাকায় কেবল পরীক্ষামূলকভাবে পূর্ব রাজাবাজারকে রেড জোন হিসেবে লকডাউন বাস্তবায়ন করা হয়েছে। রাজধানীর ওয়ারি এলাকাকেও রেড জোন করা হচ্ছে। কিন্তু করোনা আক্রান্ত রাজধানীর অনেক এলাকা থাকলেও সেখানে এখনও রেড জোন ঘোষণা করা হয়নি।

এর আগে ২৩ জুন দেশের ৪ জেলার ৭টি এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়। গত ২১ জুন মধ্যরাতে ১০ জেলার ২৭টি এলাকা ও পরের দিন ২২ জুন ৫ জেলার ১২ এলাকাকে রেড জোন হিসেবে তালিকাভুক্ত করে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com