1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

দেশব্যাপী লোডশেডিং হতে পারে, থাকবে যতদিন

  • আপডেট টাইম :: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : কারিগরি ত্রুটির কারণে দেশের বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র হঠাৎ বন্ধ হওয়ায় দেশব্যাপী লোডশেডিং করতে হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিডিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র যান্ত্রিক ত্রুটিজনিত কারণে হঠাৎ বন্ধ হওয়ায় দেশব্যাপী লোডশেডিং করতে হচ্ছে। আগামী দু-তিন দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে। সাময়িক এ পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীর সহযোগিতা চেয়েছে পিডিবি।

এর আগে, শুক্রবার (১ আগস্ট) প্রকল্প কাজের জন্য দেশের উত্তরাঞ্চলের তিন জেলায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। রোববার (২৭ জুলাই) পিজিসিবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ আগস্ট সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রকল্প কাজের স্বার্থে পূর্বসাদিপুর গ্রিড উপকেন্দ্র সম্পূর্ণ শাটডাউন থাকবে। ফলে সে সময়ে দিনাজপুর জেলার নেসকো বিতরণ-১/২ এর আংশিক, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাভুক্ত এলাকা, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলায় সম্পূর্ণরূপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com