1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুর সদর উপজেলার গাজীরখামার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৮৭টি নিষিদ্ধ চায়না রিং জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা জালগুলো জনসমক্ষে ধ্বংস করা হয়।

সোমবার (২৪ আগস্ট) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে প্রবাহমান খালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে মোট ৪ হাজার ২৮০ ফুট দৈর্ঘ্যের ৮৭টি নিষিদ্ধ চায়না রিং জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৩৫ হাজার টাকা।

প্রশাসন জানায়, চায়না রিং জালের মতো নিষিদ্ধ জালে মাছের পোনা, ছোট মাছসহ বিভিন্ন জলজ প্রাণী আটকা পড়ে। এতে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে।

অভিযানে জেলা মৎস্য কার্যালয়, জেলা পুলিশ, জেলা আনসার ব্যাটালিয়ন ও স্থানীয় বাসিন্দারা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com