1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

আমি কোটি টাকার মালিক নই, সব টাকা দুদক নিয়ে যেতে পারে: সাবেক প্রধান বিচারপতি

  • আপডেট টাইম :: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : ক্ষমতার অপব্যবহার করে ১০ কাঠার প্লট নেওয়ার অভিযোগে দুদকের মামলা শুনানির পর বুধবার (১০ সেপ্টেম্বর) সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

শুনানির সময় ৮১ বছর বয়সী খায়রুল হক বলেছেন, “আমি কোটি টাকার মালিক নই, আমার সব টাকা দুদক নিয়ে যেতে পারে। সবাই যেভাবে প্লটের জন্য আবেদন করে, আমিও সেভাবেই করেছি। ২২-২৩ বছর আগের কথা, কারওই মনে থাকার কথা না। সে সময় আমি লিখেছিলাম, আমার টাকা নেই। অবসরে যাওয়ার পর টাকা দেব। টাকা না থাকা তো কোনো অপরাধ না। আমার এত টাকা ছিল না। সেই কারণে রাজউককে জানিয়েছিলাম, অবসরের পর টাকাটা দেব। অবসরের পর যে টাকা বাকি ছিল, সব টাকা আমি পরিশোধ করেছি। এরপর আমাকে রেজিস্ট্রেশন করে দেওয়া হয়েছে। বিচারক হিসেবে আমার কাছে টাকা না থাকা কোনো অপরাধ না।’

তিনি অসুস্থতা, হার্ট অ্যাটাক এবং ডজনখানেক রোগের কথা উল্লেখ করে আদালতের কাছে যথাযথ বিবেচনার আবেদন করেন। তবে আদালত তার জামিনের আবেদন নাকচ করে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

দুদকের অভিযোগে বলা হয়েছে, খায়রুল হক দেশের প্রধান বিচারপতির দায়িত্বে থাকা অবস্থায় মিথ্যা তথ্য দিয়ে রাজউকের ১০ কাঠার প্লট বরাদ্দ নিয়েছেন এবং সুদ পরিশোধ না করে বিশেষ সুবিধা গ্রহণ করেছেন। মামলা অনুসারে, এতে সরকারের অর্থ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুনানির সময় খায়রুল হক জানান, তিনি অবসরের পর সব বকেয়া টাকা পরিশোধ করেছেন এবং কখনও সুবিধাভোগী হননি। এছাড়াও, তিনি রানা প্লাজা ধসের পর গঠিত আন্তর্জাতিক কমিশনে কাজ করার সময় বেতন নেননি।

মামলার বাদী ছিলেন দুদকের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন। মামলায় খায়রুল হকসহ রাজউকের সাবেক চেয়ারম্যান, সদস্য ও অন্যান্য কর্মকর্তারা আসামি। গ্রেপ্তারের পর তাকে কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com