1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

৩০ বছরের অপেক্ষার অবসান, লিভারপুল চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ জুন, ২০২০

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের সবশেষ শিরোপাটি লিভারপুল জিতেছিল ১৯৯০ সালে। এরপর একে একে কেটে গেছে ৩০টি বছর। কিন্তু কাঙ্খিত শিরোপাটি আর জেতা হয়নি। অবশেষে অপেক্ষার অবসান হলো। ৩০ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো লিভারপুল।

বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাতে চেলসি ২-১ গোলে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিলে ৭ ম্যাচ আগেই শিরোপা জয় নিশ্চিত হয়ে যায় অলরেডদের।

বুধবার লিভারপুল ৪-০ গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে শিরোপা জয়ের কাজ এগিয়ে রাখে। তাতে পরবর্তী সাত ম্যাচ ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট সংগ্রহ করতে পারলেই শিরোপা জিতে যাবে তারা। বৃহস্পতিবারের চেলসি-ম্যানসিটির ম্যাচের দিকে দৃষ্টি ছিলো লিভারপুল সমর্থকদের। কারণ এই ম্যাচে চেলসির সঙ্গে ম্যানসিটি ড্র করলেই শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে অলরেডদের। কিন্তু ম্যানসিটি ড্র নয়, হেরে যায়। তাতে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে লিভারপুলের।

৩১ ম্যাচ থেকে লিভারপুলের সংগ্রহ ৮৬ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৬৩ পয়েন্ট। ৭ ম্যাচ হাতে রেখে, ২৩ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা জয় নিশ্চিত হল মোহাম্মদ সালাহ-ফিরমিনোদের।

এটা লিভারপুলের ১৯তম প্রিমিয়ার লিগ শিরোপা। তাদের সামনে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি জিতেছে ২০টি শিরোপা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com