1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ১৫

  • আপডেট টাইম :: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে গ্রীষ্মকালীন স্কুল এন্ড মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের হামলায় ছাত্র-শিক্ষকসহ প্রায় ১৫ জন আহত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে গ্রীস্মকালীন স্কুল পর্যায়ের খেলায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বুল্লা আদর্শ উচ্চ বিদ্যালয় ও বেগম মরিয়ম মেমোরিয়াল স্কুলের মধ্যে খেলা চলাকালীন সময়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোকজন মাঠে ঢুকে পড়লে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাজাহান খান সংঘর্ষের সত্যতা স্বীকার করে বলেন, আমাদের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কিছু বহিরাগত দুষ্কৃতিকারীরা এ ঝামেলা সৃষ্টি করেছে। আমি খবর পেয়ে মাঠে গিয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনি।

এ বিষয়ে মাঠের রেফারি মোখলেছুর রহমান সুহেল জানান, খেলা চলাকালীন সময়ে বহিরাগত কিছু লোক আকস্মিকভাবে আক্রমণ চালালে কয়েকজন শিক্ষক আহত হন। উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা বলেন,বিষয়টা দুঃখজনক। মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে আমি বিষয়টি শুনেছি। স্থানীয়ভাবে মীমাংসা হয়ে যাবে বলে জানিয়েছেন।

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান , আমার কাছে কোন অভিযোগ আসেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলার সকল স্কুল ও মাদ্রাসার ছাত্রদের নিয়ে ১৭ থেকে ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত এ খেলা চলমান থাকার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com