1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

ভারতের পত্রিকা ‘এই সময়’ আমার সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন করেছে: মির্জা ফখরুল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : ভারতের দৈনিক পত্রিকা ‘এই সময়’-এ প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে। বিএনপি মহাসচিবের বরাত দিয়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মিডিয়া সেল এ তথ্য জানায়।

মিডিয়া সেল জানায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে, ভারতের দৈনিক পত্রিকা ‘এই সময়’-এ প্রকাশিত সাক্ষাৎকারে তিনি এই ধরনের কোনো বক্তব্য দেননি। সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও, এটি ভুল ও বিভ্রান্তিকর।

বিএনপির মিডিয়া সেলের এক বার্তায় আরও বলা হয়, একজন সিনিয়র রাজনৈতিক নেতা হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কখনো অবান্তর কোনো মন্তব্য করেন না। তিনি এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

পাশাপাশি সাংবাদিকদের প্রতিও তিনি আহ্বান জানান, যেন বিভ্রান্তিকর তথ্যের সংবাদ প্রচার না করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com