1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

নালিতাবাড়ীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : ‘বাংলাদেশে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কৃষি ও গ্রামীণ রূপান্তর কর্মসূচী’র আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

মঙ্গলবার (২২ জুন) উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের উপপরিচালক শাখাওয়াত হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাশিদুজ্জামান ইমরান। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান।

কংগ্রেসে কৃষিপ্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শনের লক্ষ্যে জীব বালাইনাশক, পিএফএস, এডবিøউডি, গ্যাপ এবং ব্রিধান-১০০+ জাত বিষয়ক স্টল স্থাপন করা হয়। অংশগ্রহণকারী কৃষক-কৃষাণী ও প্রতিনিধিরা স্টল পরিদর্শন করে আধুনিক কৃষিপ্রযুক্তি সম্পর্কে ধারণা লাভ করেন।

এ সময় কৃষি প্রকৌশলী শিবানী রানী নাথ, উপজেলা মৎস কর্মকর্তা সারোয়ার আলম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আবু সায়েম, নাকুগাঁও উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কর্মকর্তা মওদুদ আহমেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী, শিক্ষক, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com