1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

‘নিখোঁজ’ বৈষম্যবিরোধী নেতা মামুন ৫ দিন পর পূর্বাচল থেকে উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : অপহরণের হুমকির পর নিখোঁজ হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ও জুলাই যোদ্ধা মাওলানা আব্দুল্লাহ আল মামুন ওরফে কে এম মামুনের সন্ধান মিলেছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের পেজে দেওয়া এক পোস্টে তার সন্ধান পাওয়ার বিষয়টি জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, ‘কয়েকদিন আগে নিখোঁজ হওয়া জুলাই যোদ্ধা মামুন ভাই পূর্বাচল সেক্টর ওয়ান মসজিদে আছেন। প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়ামের পাশে। তাকে উদ্ধারের জন্য রওনা দিচ্ছি আমরা।’

মামুনের পরিবারের অভিযোগ, গত রোববার (২১ সেপ্টেম্বর) রাতে একটি অপরিচিত নম্বর থেকে মামুনকে ফোন করে সরাসরি অপহরণের হুমকি দেওয়া হয়। পরদিন সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে ‎রাজধানীর উত্তরার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজের পর ওইদিনই তুরাগ থানায় তার নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com