1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

প্রতি কেজি ইলিশ ১৫২৫ টাকায় ১২ দিনে ভারতে রপ্তানি ৯৯ টন

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গত দশ দিনে ভারতে মোট ৯৯ টন ৮৬ কেজি ইলিশ রপ্তানি হয়েছে। প্রতি কেজির রপ্তানি মূল্য ১২ ডলার ৫০ সেন্ট। যা বাংলাদেশি টাকায় ১৫২৫ টাকা।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেন বেনাপোল বন্দর মৎস্য নিয়ন্ত্রণ ও মাননির্ণয় কেন্দ্রের কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা।।

ইলিশ রপ্তানিকারক তারেক রহমান জানান, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ৫,২৯,৪৮৭ মেট্রিক টন ইলিশ উৎপাদন করেছিলেন। দেশীয় চাহিদার চেয়ে উৎপাদন অনেক কম হলেও সরকার দুর্গাপূজার সময় বিশেষ বিবেচনায় ২০১৯ সাল থেকে রপ্তানির অনুমতি দিয়েছে। এই বছর, বাণিজ্য মন্ত্রী কোম্পানিকে ইলিশ রপ্তানির জন্য ৩৭টি কোম্পানির অনুমতি দিয়েছে, যা ৫ অক্টোবর শেষ হবে।

বেনাপোল আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আমিনুল হক জানান, এতো অল্প সময়ে সব ইলিশ পাঠানো কঠিন হয়ে পড়বে। গত বছর ৭৯টি প্রতিষ্ঠানকে ২৪৫০ টনের অনুমতি দিয়েছিল। কিন্তু বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে সব মিলিয়ে ইলিশ রপ্তানি হয়েছিল ৬৩৬ টন, এর মধ্যে বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি হয় ৫৩২ টন। বর্তমানে ইলিশের সরবরাহ কম ও বাড়তি দামের কারণে খুব বেশি ইলিশ রপ্তানি হবে না।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন- শারদীয় দুর্গাপূজার ছুটির মধ্যেও বিশেষ ব্যবস্থায় ভারতে ইলিশ রপ্তানির সুযোগ থাকবে। গতকাল শনিবার সব শেষ ভারতে ১২ টন ৮৬ কেজি ইলিশ রপ্তানি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com