1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

রোমাঞ্চকর লড়াই শেষে কষ্টের হার বাংলাদেশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

স্পোর্টস ডেস্ক : শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ। ম্যাচের ম্যাচের ১৩ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে দলকে লিড এনে দেন হামজা চৌধুরী। এরপর তিন গোল হজম করে স্বাগতিকরা। তবে শেখ মোরসালিন ও সামিত সোমের গোলে ম্যাচে সমতা আনে বাংলাদেশ। তবে শেষ মুহূর্তে গোল হজম করে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকংয়ে কাছে ৪-৩ গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে হংকং। তবে কিছুটা সময় নিয়ে নিজেদের গুছিয়ে নেয় স্বাগতিকরা। এরপর আক্রমণে উঠে বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে কর্নার পায় বাংলাদেশ। তবে তা কাজে লাগাতে পারেনি তারা।

এরপর ১২ মিনিটে ডি বক্সের বাম পাশে ফয়সাল আহমেদকে ফাউল করলে ফ্রি কিক পায়। সেখান থেকে অসাধারণ ফ্রি কিকে বল জালে জড়ান হামজা চৌধুরী। বাংলাদেশের জার্সিতে এটি তার দ্বিতীয় গোল। ভুটানের বিপক্ষে প্রথম গোল করেছিলেন হামজা। গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে হংকং। তবে তাদের আক্রমণ আটকে যায় বাংলাদেশের ডিফেন্সে।

অন্যদিকে বল নিজেদের দখলে রেখে খেলার চেষ্টা করে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। বেশ কয়েকটি আক্রমণ করে তারা। তবে অ্যাটাকিং থার্ডে গিয়ে আটকে যায় বাংলাদেশের আক্রমণ। ম্যাচের ৪২ মিনিটে আক্রমণ থেকে বল জালে জড়ায় হংকং। তবে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।

কিন্তু ম্যাচের যোগ করা অতিরিক্ত সময়ে গোল করে সমতায় ফেরে হংকং। শেষ পর্যন্ত ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দু’দল। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ৫০তম মিনিটে হংকংয়ের হয়ে দ্বিতীয় গোলটি করেন রাফায়েল মারকিস। ম্যাচে ফিরতে বেশ কিছু আক্রমণ করে বাংলাদেশ। তবে তা আটকে যায় হংকং ডিফেন্সে।

অন্যদিকে ম্যাচের ৭৪ মিনিটে আরও এক গোল খেয়ে বসে বাংলাদেশ। বাম দিকে থেকে সাদ উদ্দিনের দুই পায়ের মাঝ দিয়ে বল যায় গোলমুখে। সেখানে ফাঁকায় দাঁড়িয়ে থাকা মেরকিস সহজেই বল জালে পাঠান। তবে ম্যাচের ৮৪ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। বল জালে জড়িয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরায় শেখ মোরসালিন।

এরপর ম্যাচের ৯৮তম মিনিটে সময়ে কর্নার থেকে হেডে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান সামিত সোম। তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে বসে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। এতে ৪-৩ গোলের ব্যবধানে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com