1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

মেসির ৬০তম হ্যাটট্রিকে মায়ামির দুর্দান্ত জয়

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

স্পোর্টস ডেস্ক : বরাবরের মতোই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। এক বছর পর আবারও হ্যাটট্রিক করে নিজের জাত চেনালেন আর্জেন্টাইন মহাতারকা। মেজর সকার লিগে (এমএলএস) নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে নিউ ইংল্যান্ড রিভলিউশনের বিপক্ষে তিন গোল করে দলের বড় জয়ে মূল ভূমিকা রাখেন তিনি।

ইন্টার মায়ামি এ ম্যাচে ৫-২ ব্যবধানে জয় পায়। ম্যাচটিতে এক গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন মেসি। ফলে ৬০তম পেশাদার হ্যাটট্রিকের পাশাপাশি দলকেও তুলেছেন প্লে-অফে—ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় হয়ে।

উল্লেখ্য, গত বছরও ঠিক ১৯ অক্টোবরেই হ্যাটট্রিক করেছিলেন মেসি। আজকের (১৯ অক্টোবর) এই হ্যাটট্রিক তাই যেন কাকতালীয় এক পুনরাবৃত্তি।

এ ম্যাচ শেষে চলতি এমএলএস আসরে সর্বোচ্চ ২৯ গোল করে গোল্ডেন বুট জয়ের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছেছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীরা হলেন ন্যাশভিলের স্যাম সারিজ এবং লস অ্যাঞ্জলসের ডেনিস বুয়াঙ্গা, যাদের গোল সংখ্যা ২৪।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com