1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির

মিরপুরে রিশাদের প্রচেষ্টায় দুইশো পার করলো বাংলাদেশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের ঘূর্ণিতে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। ক্যারিবীয়ান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দুইশো রানের পুঁজি পাওয়ায় কষ্টসাধ্য হয়ে গিয়েছিল টাইগারদের জন্য। তবে শেষ দিকে রিশাদ হোসেনের ১৪ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংসে ভর করে ২১৩ রানের পুঁজি পেয়েছে স্বাগতিকরা।

মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ভালো শুরুর আভাস দিলেও দলীয় ৪১ রানের মধ্যে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সাইফ হাসান ১৬ বলে ৬ ও তাওহিদ হৃদয় ১৯ বলে ১২ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর নাজমুল হাসান শান্তকে সঙ্গে নিয়ে শুরুর চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৬৮ রানে ২১ বলে ১৫ রান করে আউট হন শান্ত। তবে একপাশ আগলে রেখে রানের চালা সচল রাখেন সৌম্য ও মাহিদুল অঙ্কন।

এরপর মেহেদী হাসান মিরাজ ও নুরুল হাসান সোহান মিলে প্রতিরোধ গড়েন। তবে দলীয় ১৬৩ রানে ২৪ বলে ২৩ রান করে আউট হন সোহান।

এরপর ক্রিজে এসে ঝড় তোলেন রিশাদ হোসেন। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ওপর চড়াও হন তিনি। ৩ চার ও ৩ ছক্কায় ১৪ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার।

রিশাদের এমন ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ৫৮ বলে ৩২ রানে অপরাজিত থাকেন মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে গুড়াকেশ মোতি নেন ৩টি উইকেট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com