1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

মিরপুরেই ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে চান সাকিব

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলতে চেয়েছেন, যদিও গত এক বছরে বাংলাদেশের জার্সিতে তিনি কোনো ম্যাচ খেলেননি।

ক্রিকবাজকে কদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে এই ইচ্ছের কথা জানিয়ে সাকিব বলেন, ‘অবশ্যই ১০০ পারসেন্ট (মিরপুরে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলা)। আমার চেয়েও এটা ভক্ত-সমর্থকদের কাছে অনেক বড় ব্যাপার। যদি এমনটা হয়, তাহলে আমার জীবনের সবচেয়ে ভালো কিছু হবে।’ একই সঙ্গে, ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বহু রেকর্ডের মালিক সাকিব দাবি করেন, কোনো সংস্করণ থেকেই আনুষ্ঠানিকভাবে তিনি এখনও অবসর নেননি।

বাংলাদেশের জার্সিতে সাকিব সবশেষ খেলেছেন গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুরে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে। সেই টেস্টের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। ক্যারিয়ারের শেষ টেস্ট মিরপুরে খেলতে চেয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাকে নিয়ে দল ঘোষণা করা হলেও, নানা জটিলতায় ঘরের কাছাকাছি এসেও ফিরতে হয়েছিল এই তারকাকে।

গত ১২ মাসে বাংলাদেশের জার্সিতে তার খেলা না হলেও, ‘মানুষের যার যার ভাবনা থাকতে পারে। আমি এটা নিয়ে চিন্তিত না। মানুষ কী ভাবছে আমার ব্যাপারে, সেটা নিয়ে আমি কিছু মনে করি না,’—এই বলে সাকিব তার সম্পর্কে প্রচলিত ‘রেকর্ড আল হাসান’ বা ‘শোরুম আল হাসান’ উপাধি নিয়ে সমালোচনাকে পাত্তা দেননি।

যদিও বাংলাদেশের জার্সিতে গত এক বছরে খেলতে পারেননি, তবুও প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারেই বিচ্ছিন্ন নন সাকিব। তিনি পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল) সহ বিশ্বের বিভিন্ন টি-টেন টুর্নামেন্টে খেলেছেন। এই মাসের শুরুতে টি-টোয়েন্টি সংস্করণে হওয়া যুক্তরাষ্ট্রে মাইনর লিগ ক্রিকেটে (এমআইএলসি) আটলান্টা ফায়ারের জার্সিতে চ্যাম্পিয়ন হয়েছেন সাকিব।

আটলান্টা ফায়ারের ব্যাটার সাগর প্যাটেল ক্রিকবাজকে বলেন, ‘সে হাসছিল। বাচ্চার মতো মনে হচ্ছিল। আমাদের সঙ্গে খেলাটা সে উপভোগ করছিল… ভালোবেসেই খেলেছিল আমাদের সঙ্গে। সব সময় মজা করছিল আমার সঙ্গে।’

উল্লেখ্য, ওয়ানডেতে এখন পর্যন্ত এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড সাকিবের। মিরপুরে ৮৯ ওয়ানডেতে ৪.০৮ ইকোনমিতে তিনি ১৩১ উইকেট নিয়েছেন, যেখানে তিনি পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামকে পেছনে ফেলেছেন। শারজায় ওয়াসিম আকরাম ৭৭ ওয়ানডেতে ৩.৫৫ ইকোনমিতে নিয়েছিলেন ১২২ উইকেট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com