1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

শরণখোলায় হিন্দু সম্প্রদায়ের সাথে শুভ বিজয়া পূর্ণমিলনী 

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

নইন আবু নাঈম তালুকদার শরণখোলা : জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই ভাই ভাই সংখ্যালঘু বলতে কোন কথা নাই এমন উক্তি প্রকাশ করে বাগেরহাটের শরণখোলায় সদ্য সমাপ্ত শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে শুভ বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এমন মন্তব্য করেন।

২৪ অক্টোবর বিকেল সাড়ে চারটায় উপজেলার কেন্দ্রীয় মন্দির কমপ্লেক্স ভবন মিলনায়তনে হিন্দু সম্প্রদায়ের আয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শরলখোলা শাখার সভাপতি শিক্ষক বাবুল দাসের সভাপতিত্বে ও শরণখোলা উপজেলা হিন্দু বৈদ্য ঐক্য পরিষদের সভাপতি আষীশ দাস ও সাধারণ সম্পাদক তাপস ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান খান মতিয়ার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন,শরণখোলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল কর্মকার, রাজাপুর সার্বজনীন গোবিন্দ মন্দির কমিটির সভাপতি স্মরণন সিকদার, হিন্দু ধর্মীয় নেতা লিটন মন্ডল, সমাজসেবক স্বপন কুমার কুন্ডু ও শিক্ষিকা রঞ্জিতা রানী।

অনুষ্ঠানে প্রধান বক্তা ডঃ ওবায়দুল ইসলাম স্যার বলেন তিনি যদি বিএনপি থেকে নমিনেশন পান এবং সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন শরণখোলায শিক্ষা পর্যটন সুপ্রিয় পানির ব্যবস্থা সহ বিভিন্ন কর্মকান্ড করবেন এমন প্রতিশ্রুতি দিয়েছেন এছাড়া মন্দিরের উন্নয়নে কাজ করবেন এমন প্রত্যয় ব্যক্ত করেন। পরে প্রধান অতিথি তার সফর সঙ্গীদের নিয়ে রায়েন্দা বাজারে লিফলেট বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com