1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জীবিত পিঁপড়া পাচারের চেষ্টা: কেনিয়ায় চীনা নাগরিককে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নিতে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাবেন না: ১৭ বছর পর ভাত খেলেন সেই ইনু মিয়া! জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ শ্রীবরদীর সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী আর নেই আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী কুড়িগ্রামে চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর বিকল্প শ্রমবাজারের সন্ধানে সরকারের পরিকল্পনা রয়েছে: সংসদে প্রধানমন্ত্রী ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণে নিহত ১১

শিরোপা জয়ের দৌড়ে বার্সাকে পেছনে ফেললো রিয়াল

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ জুন, ২০২০

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগার নিয়ন্ত্রণ এখন রিয়াল মাদ্রিদের হাতে। বলা যায় চালকের আসনে তারা। রোববার (২৮ জুন) রাতে অ্যাওয়ে ম্যাচে এস্পানিওলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের দৌড়ে বার্সেলোনার চেয়ে ২ পয়েন্টে এগিয়ে গেছে।

আরসিডিই স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে জয়সূচক একমাত্র গোলটি করেন কাসেমিরো। নিষেধাজ্ঞা থেকে ফিরেই বাজিমাত করেছেন এই ব্রাজিলিয়ান। ম্যাচের ৪৫ মিনিটে ব্যাকহিলে কাসিমিরোকে বল বাড়িয়ে দেন করিম বেনজেমা। ফঁরাসি তারকার ব্যাকহিল পাস স্লাইড করে জালে পাঠান কাসেমিরো।

বিরতির পর ফিরে অবশ্য আর কোনো গোলের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। অবশ্য জিততে আর কোনো গোলের প্রয়োজনও হয়নি তাদের।

করোনার কারণে লম্বা বিরতি শেষে লিগ পুনরায় মাঠে গড়ানোর পর এটা ছিল রিয়ালের পঞ্চম ম্যাচ এবং টানা পঞ্চম জয়।

এই জয়ে ৩২ ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ ৭১ পয়েন্ট। সমান ম্যাচ থেকে বার্সেলোনার সংগ্রহ ৬৯ পয়েন্ট। ৩২ ম্যাচ থেকে ৪১ পয়েন্ট সংগ্রহ করে লেভান্তে রয়েছে পয়েন্ট টেবিলের দ্বাদশ স্থানে।

আগের দিন বার্সেলোনা ২-২ গোলে সেল্টা ভিগোর বিপক্ষে ড্র করায় রিয়ালের সামনে সুযোগ ছিলো ২ পয়েন্টে এগিয়ে যাওয়ার। শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে যাওয়ার। সেই সুযোগটি দারুণভাবে কাজে লাগিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

এখন দেখার বিষয় বাকি ছয়টি ম্যাচে নিজেদের ছন্দ ধরে রেখে কাঙ্খিত শিরোপা জয়ের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারে কিনা লস ব্লাঙ্কোসরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com