1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ক্ষমতা ছাড়তে নারাজ মমতা, বললেন, ‘বিজেপি-ইসিআই ১০০ আসন লুট করেছে’ সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫ মহাসড়কের চাঁদাবাজদের আইনের আওতায় আনা হবে: সড়ক পরিবহনমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য আসামিদের দেশে ফেরাতে কাজ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়: আইনমন্ত্রী শ্রীবরদীর ঝগড়াচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা শ্রীবরদীর কর্ণঝোড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে একদিনে ১৭ জনের মৃত্যু বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন ট্রাক, গণপিটনিতে চালক নিহত পিরোজপুরে তালাবদ্ধ ঘর থেকে ১৫ লাখ টাকার গাঁজা উদ্ধার

বিশ্বকাপ জিতে রেকর্ড প্রাইজমানি পেল ভারত, বাকিদের পকেটে কত ঢুকল

  • আপডেট টাইম :: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

স্পোর্টস ডেস্ক : নারী ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়েছে ভারত। গতকাল (রোববার) নাবি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে হরমনপ্রীত কৌরের দল। ট্রফির পাশাপাশি বিরাট অর্থপ্রাপ্তিও ঘটেছে ভারতের (WORLD CUP PRIZEMONEY 2025)। 

এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ায় ভারত পেয়েছে ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকা। উল্লেখ্য, ২০২২ নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল মাত্র ১.৩২ মিলিয়ন ডলার। সেবারের তুলনায় ভারতের পুরস্কার বেড়েছে প্রায় ২৩৯ শতাংশ। অন্যদিকে, ২০২৩ সালে ভারতের মাটিতে পুরুষ বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া পেয়েছিল ৪ মিলিয়ন ডলার, যা এবার পেছনে ফেলল নারী ক্রিকেট।
চ্যাম্পিয়ন ভারত পেয়েছে ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকা। উল্লেখ্য, ২০২২ নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল মাত্র ১.৩২ মিলিয়ন ডলার। সেবারের তুলনায় ভারতের পুরস্কার বেড়েছে প্রায় ২৩৯ শতাংশ। অন্যদিকে, ২০২৩ সালে ভারতের মাটিতে পুরুষ বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া পেয়েছিল ৪ মিলিয়ন ডলার, যা এবার পেছনে ফেলল নারী ক্রিকেট।

ফাইনালে হেরে রানার্স-আপ হওয়া দক্ষিণ আফ্রিকার প্রাপ্তি চ্যাম্পিয়নের ঠিক অর্ধেক—২২ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৫ কোটি টাকারও বেশি। অন্যদিকে, সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ১.১২ মিলিয়ন ডলার করে। এ ছাড়া পঞ্চম ও ষষ্ঠ স্থানে দুই দল ৭ লাখ ডলার করে আর সপ্তম ও অষ্টম স্থানে থাকা দুই দল ২ লাখ ৮০ হাজার ডলার করে পাচ্ছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া আট দলই অংশগ্রহণ ফি হিসেবে পাবে ২ লাখ ৫০ হাজার ডলার, সঙ্গে প্রতিটি গ্রুপপর্ব জয়ের জন্য অতিরিক্ত ৩৪ হাজার ৩১৪ ডলার করে।

বাংলাদেশ লিগ পর্বের খেলায় ৩ পয়েন্ট নিয়ে সপ্তম হয়েছে। অর্থাৎ টুর্নামেন্টে অবস্থানের দিক থেকে বাংলাদেশ পাচ্ছে ২.৮০ লাখ ডলার। এ ছাড়া ৭ ম্যাচের মধ্যে জয় পেয়েছে একটিতে—পাকিস্তানের বিপক্ষে। এখান থেকে জয় বাবদ ৩৪ হাজার ৩১৪ মার্কিন ডলার পেয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে এবারের নারী বিশ্বকাপ থেকে বাংলাদেশ সব মিলিয়ে মোট ৫ লাখ ৬৪ হাজার ৩১৪ ডলার পাচ্ছে, যা বাংলাদেশি টাকায় ৬ কোটি ৯০ লাখ ২৭ হাজার টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com