1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

হামজার জোড়া গোলে এগিয়ে বাংলাদেশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

স্পোর্টস ডেস্ক : নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথমার্ধে শেষে ১-০ গোলে পিছিয়ে ছিল স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে লিড নিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত এক বাইসাইকেল গোলে দলকে সমতা এনে দেন হামজা চৌধুরী। এরপর পেনাল্টি থেকে বল জালে জড়িয়ে দলকে লিড এনে দেন হামজা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই খাপ ছাড়া ফুটবল খেলতে থাকে দু’দল। ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম কর্নার পায় বাংলাদেশ। তবে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া নেওয়া কর্নার কাজে লাগাতে পারেনি।

অন্যদিকে বেশকিছু আক্রমণ করে নেপাল। তবে তা আটকে যায় অ্যাটাকিং থার্ডে। ম্যাচের ২০ মিনিটে আবারও কর্নার পায় বাংলাদেশ। জামাল নেওয়া কর্নার কিক জায়গা ছেড়ে সামনে এসে নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন নেপাল গোলকিপার। তবে সেই সুযোগও কাজে লাগাতে পারেনি বাংলাদেশের কেউ।

ম্যাচের ২৯ মিনিটে গোল হজম করে বাংলাদেশ। নেপাল আচমকাই বল নিয়ে ঢুকে যায় বাংলাদেশের রক্ষণে। কাট ব্যাক থেকে বল পেয়ে নিচু শটে বল জালে জড়িয়েছেন রোহিত চাঁদ।

গোল শোধের লক্ষ্যে ৪৪ মিনিটে ক্রস থেকে পাওয়া বলে হেড নিয়েছিলেন ফাহিম। কিন্তু সেটি সরাসরি চলে যায় গোলকিপারের হাতে। শেষ পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৪৬ মিনিটে ডি বক্সের ভেতরে দুর্দান্ত এক বাইসাইকেল গোলে বল জালে জড়ান হামজা। এরপর পরে ডি বক্সের ভেতরে রাকিবকে ফাউল করলে পেনাল্টি পায় বাংলাদেশ। সেই স্পট কিক থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়ান হামজা। এতেই ম্যাচে লিড নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com