1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

অনুশোচনা না করলে সাকিবের জাতীয় দলে খেলার সম্ভাবনা নেই: আসিফ আকবর

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

স্পোর্টস ডেস্ক : গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের আগে থেকে দেশের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। দেশের বাইরে এ সময় জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। তবে দীর্ঘদিন ধরে জাতীয় দলে আর দেখা যায়নি সাকিবকে।বর্তমান প্রেক্ষাপটে জাতীয় দলের জার্সিতে সাকিবের খেলার সম্ভাবনা দেখছেন না বিসিবি পরিচালক আসিফ আকবর। তার মতে সাকিব অনুশোচনা না দেখালে জাতীয় দলে তার ফেরার কোনো পথ নেই।

দেশের একটি ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ আকবর বলেন, ‘সাকিব যদি অনুশোচনাহীন থাকে, তবে আমি সম্ভাবনা দেখি না বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলার। বর্তমান অ্যাটিটিউডে সেভাবে থাকলে আমি নিজেও চাইব না সাকিব খেলুক।’

তিনি আরও বলেন, ‘আপনি ২০০০ লোককে হত্যার পরে শহীদের ওপর দিয়ে এসে ক্রিকেট খেলবেন, এটা হবে না। যদি সে (সাকিব) অনুশোচনা করেন, ক্ষমা চান, তবে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারে। এভাবে কিছু একটা হয়ে আসতে হবে। সাকিবকে সাকিব আল হাসান হয়ে আসতে হবে যেটা আগে ছিল।’

তবে সাকিবের প্রশংসাও করেছেন আসিফ আকবর। তিনি বলেন, ‘সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান। সে একটা ব্র্যান্ড, এটা বাংলাদেশে ১০০ বছরেও আসবে না। আমি এটা আবারও বলছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com