1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

৬শ’ দৃষ্টি প্রতিবন্ধী পরিবারকে আর্থিক অনুদান প্রদান

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

ঢাকা : রাজধানীর বখশীবাজারে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রধান কার্যালয়ে গতকাল শনিবার অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ৬শ দৃষ্টি প্রতিবন্ধী পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে। এছাড়া পুনর্বাসনের জন্য সেলাই মেশিন, বয়স্ক ভাতা, চিকিৎসা সাহায্য এবং সন্তানদের বিবাহ ও ক্ষুদ্র ব্যবসার জন্য নগদ আর্থিক সহায়তা করা হয়।

সংস্থার প্রধান কার্যালয়ে মাধব চন্দ্র সরকারের সভাপতিত্বে আইয়ুব আলী হাওলাদার সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট খোরশেদ মিয়া আলম, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ইংরেজি দৈনিক ডেইলি টাইমস অব বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খান, ডেপুটি এ্যাটর্নি জেনারেল এম মাসুদ রানা ও ঢাকা লেডিস ক্লাবের কল্যাণ সম্পাদক রাফেয়া আবেদিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি এডভোকেট খোরশেদ মিয়া আলম বলেন, দৃষ্টি প্রতিবন্ধীরা দেশের এমপি মন্ত্রী হতে চায় না, উনারা ছেলে সন্তান নিয়ে শান্তিতে থাকতে চায়।

বিশেষ অতিথি ইলিয়াস খান বলেন, প্রতিবন্ধীরা সবসময়ই অবহেলিত। তাদের ভাতা নয়শত টাকা হওয়ার কথা নয়। তাদের ভাতা হওয়ার কথা ২০ হাজার টাকা। সরকারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টি বিবেচনায় রেখে, দৃষ্টি প্রতিবন্ধীদের যাতে সম্মানজনক একটি ভাতা প্রদান করা হয়।

অনুষ্ঠানে তিনি তিনটি দাবি তুলে ধরেন। প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধি করা, যোগ্যতার ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ব্যবস্থা করা ও অসহায় হতদরিদ্র সুবিধা বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধীদের ভিক্ষাবৃদ্ধির হাত থেকে মুক্ত করে তাদের ছেলেমেয়ে ভাই-বোন যে কাউকে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com