1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি চট্টগ্রাম থেকে আটক, মেলেনি মোবাইল ফোন সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ ডিআইজি পরিচয় দিয়ে কপাল পুড়ল অতিরিক্ত ডিআইজির মেক্সিকোর কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১০ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ পেলেন গিয়াস উদ্দিন রিমন কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন

নালিতাবাড়ীতে জাসাসের আহ্বায়ক কমিটি গঠন

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) উপজেলা শাখার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রাকিব মুক্তাদিরকে আহ্বায়ক ও দেলোয়ার হোসেন বাচ্চুকে সদস্যসচিব করা হয়েছে।

গত রোববার (১৬ আগস্ট) জেলা জাসাসের আহ্বায়ক এনামুল হক ভিপু ও সদস্যসচিব হারুনর রশীদ হারুন স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। রোববার (২৩ আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন নবগঠিত কমিটির সদস্যসচিব দেলোয়ার হোসেন বাচ্চু।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. আয়নাল শেখকে।

যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. রফিকুল ইসলাম, মো. এইচ এম ফরহাদ, মো. হাবিবুর রহমান, মো. আশিক মাহমুদ, মো. রুকুনুজ্জামান রোকন, মো. রেজাউল করিম শানু, মো. জুয়েল মিয়া ও মো. আতিক মিয়া।

সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন লক্ষণ সরকার।

কমিটিতে আরও ১৯ জন সদস্য রয়েছেন।

নবগঠিত কমিটির সদস্যসচিব দেলোয়ার হোসেন বাচ্চু বলেন, “আগামী দিনে জাসাসের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং জাতীয়তাবাদী আদর্শের সাংস্কৃতিক আন্দোলনকে এগিয়ে নিতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com