1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

সাভারে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : সাভারের গেন্ডা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সাভারের গেন্ডা এলাকায় মহাসড়কের ইউটার্ন পয়েন্টে দাঁড়িয়ে থাকা আনন্দ পরিবহন নামে একটি বাসে এই আগুন লাগার ঘটনা ঘটে। বাসটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের যাতায়াতে ব্যবহৃত হয়।

বাসের চালক ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বাসটি সাভারের গেন্ডা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ইউটার্নে দাঁড় করিয়ে রাখা ছিল। বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন বাসের চালক মো. সেলিম। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ বাসের পেছন দিকে আগুন দেখতে পেয়ে চালক তড়িঘড়ি করে বাস থেকে নেমে যান।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাসচালক মো. সেলিম জানান, বাসের সামনের দিকে ইঞ্জিন কাভারের ওপর বিছানা করে ঘুমিয়ে ছিলেন তিনি। এসময় বাসের পেছনের দিকে লাগা আগুনের তাপে ঘুম ভেঙে গেলে ‘আগুন আগুন’ বলে চিৎকার করে বাস থেকে নেমে যান তিনি । পরে বালতি দিয়ে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন না নেভায় পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে বাসে আগুন লেগেছে তা জানেন না তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাভার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, রাত সাড়ে ১০টার দিকে বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের বাসের ১০ শতাংশ পুড়ে গেছে, তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

আর কীভাবে বাসটিতে আগুনের সূত্রপাত সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com