1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ময়মনসিংহে ট্রেনে দুর্বৃত্তদের আগুন

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

ময়মনসিংহ : ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রেনের কয়েকটি সিট পুড়ে গেছে।

বুধবার (১৯ নভেম্বর) ভোর সোয়া ৪টার দিকে নগরীর রেলওয়ে স্টেশন সংলগ্ন বাঘমারা রেলক্রসিংয়ের পাশে ওয়াশপিটে দাঁড় করানো ট্রেনে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জারিয়া লোকাল ট্রেনের কোচগুলো ধোয়ামোছা করার জন্য ওয়াশপিটে দাঁড় করানো ছিল। ভোর সোয়া ৪টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন জ্বলছে দেখতে পেয়ে টহলরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে এর আগেই ট্রেনের ২৭-৩২ নম্বর সিট পুড়ে যায়।

ওসি মো. আক্তার হোসেন বলেন, সকাল ৬টায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে যাত্রী নিয়ে নেত্রকোনার জারিয়ার উদ্দেশ্যে ট্রেনটি রওনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহ কার্যালয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম আমাদের বলেন, জায়গাটি এমনিতেই রাতে অনেক অন্ধকার থাকে। এই সুযোগে নাশকতার উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত অপকৌশলে গানপাউডার ও পেট্রোল দিয়ে ট্রেনে আগুন দেয়। এসময় আরএনবির তিন সদস্য কাছাকাছি দাঁড়িয়ে থাকা এক দুর্বৃত্তকে দেখতে পেয়ে ধাওয়া দেন। তবে অন্ধকার থাকায় তাকে ধরা সম্ভব হয়নি। পরে আরএনবি সদস্যরা নিজেদের পরিহিত জ্যাকেট খুলে তা পানিতে ভিজিয়ে আগুনের ওপর ঢেকে দেয় ও দ্রুত পানি ছিটিয়ে আগুন নেভান।

তিনি আরও বলেন, বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আগুন নেভানোর পর দেখা যায়, একটি বগির কয়েকটি সিটের বেশকিছু অংশ পুড়ে গেছে ও অন্যান্য আরও কয়েকটি সিটে গান পাউডার জাতীয় মিশ্রণ ছড়িয়ে রাখা হয়েছে। এগুলোতে পেট্রোল জাতীয় তরল পদার্থ ঢালা হয়েছিল, যেন দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com