1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা ভাঙলেন ঢাবি ছাত্রদল নেতা হামীম

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্পের সময় হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা ভেঙে আহত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কবি জসীম উদ্দীন হল শাখার আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম। শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি ঘটনাটি জানান। সেখানে তিনি বলেন, সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। তিনি সবার কাছে দোয়া কামনাও করেন।

হঠাৎ কম্পন শুরু হলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে তড়িঘড়ি করে বের হতে গিয়ে আরও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। হাজী মুহম্মদ মুহসীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং ফজলুল হক মুসলিম হল—এই তিন হলের অন্তত ৬ শিক্ষার্থী দৌড়াদৌড়ির সময় আঘাত পান।

সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত হওয়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকা।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রেডিও মেকানিক ইকবাল আহমেদের তথ্য অনুযায়ী, আগারগাঁও আবহাওয়া অফিস থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে কম্পনটির উৎপত্তি হয়। রিখটার স্কেলে এর মাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৭।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com