1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

সুপার ওভারে হেরে শিরোপা হাতছাড়া করলো বাংলাদেশ

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

স্পোর্টস ডেস্ক : কাতারের দোহায় যেন ফিরে এল ২০১৯ সালের সেই দুঃসহ স্মৃতি। ছয় বছর আগে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ। এবার নাম বদলে ‘রাইজিং স্টার্স ’ এশিয়া কাপ হলেও বদলাল না ভাগ্য। ১২৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে নিশ্চিত হারের মুখ থেকে ম্যাচ টাই করেও শেষ রক্ষা হলো না। সুপার ওভারের লটারিতে হেরে আবারও পাকিস্তানের কাছে শিরোপা খোয়ালো বাংলাদেশ ‘এ’ দল।

রোববার দোহার ফাইনালে নির্ধারিত ২০ ওভারে দুই দলের স্কোর সমান (১২৫) হওয়ার পর ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে স্নায়ুচাপ সামলাতে ব্যর্থ হয় বাংলাদেশ। আহমেদ দানিয়ালের করা সুপার ওভারে মাত্র ৬ রানের পুঁজি পায় আকবর আলীর দল। জবাবে পাকিস্তান শাহিনস মাত্র ৪ বলেই জয়ের বন্দরে পৌঁছে তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলে।

সুপার ওভারে বাংলাদেশের হয়ে ব্যাট করতে নামেন হাবিবুর রহমান সোহান ও আব্দুল গাফফার সাকলাইন। প্রথম বলে ১ রান এলেও দ্বিতীয় বলেই সাকলাইন ক্যাচ দিয়ে ফেরেন। পরের বলে ওয়াইড থেকে ৫ রান আসে। তৃতীয় বৈধ বলে জিসান আলম বোল্ড হলে মাত্র ৬ রানেই থামে বাংলাদেশ। ৭ রানের জবাবে ব্যাট করতে নেমে রিপন মণ্ডলের করা ওভারে ৪ বলেই খেলা শেষ করে দেয় পাকিস্তান।

এর আগে ১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। জিসান (৬) ও সোহান (২৬) ভালো শুরু এনে দিলেও ৪৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে খেই হারায় দল। জাতীয় টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কন ফাইনালে ফিরেছেন শূন্য রানে। অধিনায়ক আকবর আলী (২) ও ইয়াসির আলী রাব্বিও (৮) ব্যর্থ হলে হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ।

শেষ ২ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৭ রান। ১৯তম ওভারে পাকিস্তানি বোলার শহীদ আজিজের ওপর চড়াও হয়ে তিনটি ছক্কা হাঁকিয়ে ২০ রান তুলে ম্যাচ জমিয়ে দেন সাকলাইন ও রিপন। শেষ ওভারে ৭ রানের সমীকরণ মেলাতে গিয়ে শেষ পর্যন্ত ম্যাচ টাই হয়। সাকলাইন ১৬ ও রিপন ১১ রানে অপরাজিত থেকেও দলকে জেতাতে পারেননি।

বোলারদের দাপটে টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তানকে ১২৫ রানেই আটকে রেখেছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই সাকলাইনের দুর্দান্ত থ্রোতে রানআউট হন ইয়াসির খান। এরপর রিপন মণ্ডল (৩ উইকেট) ও রাকিবুল হাসানের (২ উইকেট) তোপে বড় সংগ্রহ গড়তে পারেনি পাকিস্তান। সাদ মাসুদের ৩৮ রান তাদের ১২৫ পর্যন্ত নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com