1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মেসির হ্যাটট্রিকে জয় দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি সম্পর্ক না মানায় বিষপান করে প্রেমিকের বাড়ি গেল স্কুলছাত্রী, অতঃপর মৃত্যু ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা একাদশে ফিরছেন মেসি-মার্টিনেজ, যেমন হচ্ছে আর্জেন্টিনার একাদশ জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান আফরোজা আব্বাস শেরপুরসহ রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী সংসদে না হলে রাজপথে, জুলাই সনদ বাস্তবায়ন হবেই: বিরোধীদলীয় নেতা পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না

নির্বাচনকে বানচাল করার মতো শক্তি পৃথিবীতে নেই: প্রেস সচিব

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছেন।’ তিনি হুঁশিয়ারি দেন যে, ‘যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে এবং আইনশৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। এছাড়া যারা অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, তাদের এই সরকার কঠোর হাতে দমন করবে।’

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘যারা পতিত স্বৈরাচারের পার্টি, তারা নিজেরাই নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। তারা পলিটিক্যালি শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে, কিন্তু তারা সেটা না করে তাদের সরকার ও তাদের কর্মীরা সবাই রাইফেল পিস্তল নিয়ে নেমেছে বাচ্চাকাচ্চা ছেলেদের খুন করার।’

প্রেস সচিব আরও বলেন, ‘তারা ভেবেছিলো অনেক লোককে খুন করলে ১৫ বছর চুপ ছিলো, আরও ১৫ বছর সবাই চুপ থাকবে। এখন নিজেরাই তারা নিজেদের আউট করে দিয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com