1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

সম্পর্ক না মানায় বিষপান করে প্রেমিকের বাড়ি গেল স্কুলছাত্রী, অতঃপর মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : প্রেমের সম্পর্ক জেনে ফেলায় পরিবারের চাপে বিষপান করে প্রেমিকার বাড়িতে ছুটে গেল মনতাজুর রহমান দীপা (১৬) নামে এক স্কুল ছাত্রী। পরে গুরুতর অসুস্থ প্রেমিকাকে হাসপাতালে নিয়েও বাঁচাতে পারলো না প্রেমিক সুজন (২৬)।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের কিল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দীপা উপজেলার পাইখাতলা গ্রামের দুলাল মিয়ার মেয়ে ও পাইখাতলা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, কিল্লাপাড়া গ্রামের এক সন্তানের জনক সুজনের (২৬) সঙ্গে দীপার বেশকিছুদিন যাবত প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি প্রেমের বিষয়টি দীপার পরিবারের লোকজন জেনে যায় এবং এ নিয়ে তাকে শাসন করে। মঙ্গলবার দুপুরে দীপা বাড়ির সবার অগোচরে কদমতলী বাজারে গিয়ে কীটনাশক কিনে ও কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে গিয়ে তা পান করে। এরপর সে অটোরিকশায় করে ছুটে যায় প্রেমিক সুজনের বাড়িতে। সেখানে যাওয়ার পর বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে বিষয়টি সুজন টের পায়। পরে দ্রুত সে দীপাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালে পৌঁছানোর পরপরই দীপার মৃত্যু হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, সুজন এর আগে বিয়ে করলেও ওই সংসার তার বেশিদিন টেকেনি। উপরন্তু বয়স কম থাকায় ওই বিয়ের রেজিস্ট্রি না হওয়ায় বর্তমানে স্ত্রীর দায়ের করা মামলা চলছে। ইতিমধ্যেই ওই স্ত্রীর অন্যত্র বিয়েও হয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com