1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সম্পর্ক না মানায় বিষপান করে প্রেমিকের বাড়ি গেল স্কুলছাত্রী, অতঃপর মৃত্যু ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা একাদশে ফিরছেন মেসি-মার্টিনেজ, যেমন হচ্ছে আর্জেন্টিনার একাদশ জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান আফরোজা আব্বাস শেরপুরসহ রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী সংসদে না হলে রাজপথে, জুলাই সনদ বাস্তবায়ন হবেই: বিরোধীদলীয় নেতা পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না ইথিওপিয়ায় বাস খাদে পড়ে প্রাণ হারালো ৩১ যাত্রী অনলাইনে হাজিরা দিতে গাছের ডালে শিক্ষক, ছবি ভাইরাল

একাদশে ফিরছেন মেসি-মার্টিনেজ, যেমন হচ্ছে আর্জেন্টিনার একাদশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মাঠে গড়ানোর দিন ছয়েক পর অভিযান শুরু হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। গ্রুপ ‘জে’-তে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ডিফেন্সে একটি পজিশন নিয়ে এখনও ভাবনায় স্কালোনি। ডান প্রান্তে নাহুয়েল মোলিনা নাকি গঞ্জালো মন্টিয়েল—কে শুরু করবেন, সেটি এখনও চূড়ান্ত হয়নি। যদিও মোলিনাই এগিয়ে আছেন।

চোট কাটিয়ে দলে ফিরেছেন ক্রিস্টিয়ান রোমেরো। তাকে রক্ষণে দেখা যাবে। তার সঙ্গী হিসেবে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দির খেলার সম্ভাবনাই বেশি।

তবে বড় ধাক্কা এসেছে বাঁ প্রান্তে। হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে কাফ মাংসপেশিতে চোট পাওয়ায় ছিটকে গেছেন নিকোলাস তাগলিয়াফিকো। তার জায়গায় খেলতে পারেন ফাকুন্দো মেদিনা।

মিডফিল্ডে থাকছে পরিচিত ত্রয়ী—রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তাদের সঙ্গে অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় থাকবেন থিয়াগো আলমাদা।

সম্ভাব্য একাদশ (আর্জেন্টিনা)

এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা (বা গঞ্জালো মন্তিয়েল), ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com