1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

পাপুলের সঙ্গে ঘুষ লেনদেন: কারাগারে আরও ২ কুয়েতি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ জুলাই, ২০২০

অপরাধ ও দুর্নীতি ডেস্ক : মানবপাচার ও ভিসা বাণিজ্যের অভিযোগে গ্রেপ্তার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলের সঙ্গে ঘুষ লেনদেনে সম্পৃক্ততার অভিযোগে দুই কুয়েতিকে কারাগারে পাঠানো হচ্ছে। সরকারি কৌঁসুলি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে শুক্রবার কুয়েতি সংবাদমাধ্যম আরব টাইমস জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, আটক দুই কুয়েতির মধ্যে এক জন জনশক্তি সংস্থার কর্মকর্তা এবং অপর জন দেশটির পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলির সাবেক প্রার্থী।

গত সপ্তাহে সংসদ সদস্য পাপুলের বিরুদ্ধে আরও তদন্তের জন্য তাকে ২১ দিনের জন্য কারাগারে পাঠানোর আবেদন করেছিলেন সরকারি কৌঁসুলি। বাংলাদেশের এই সংসদ সদস্যের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মঙ্গলবার কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সহকারি আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল-জাররাহকে বরখাস্ত করা হয়।

সূত্রের বরাত দিয়ে আরব টাইমস জানিয়েছে, দীর্ঘ এই তদন্তে আরও চমক অপেক্ষা করছে। পাপুলের সঙ্গে ঘুষ লেনদেন ও মানবপাচারে সংশ্লিষ্টতায় আরও হাই প্রোফাইল কর্মকর্তাদের নাম বেরিয়ে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com