1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

টেকনাফে ট্যাংক বিধ্বংসী রকেট ও ফিন অ্যাসেম্বলি উদ্ধার

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের উত্তরপাড়া মাঝের ডেইল এলাকা থেকে চারটি ট্যাংক বিধ্বংসী রকেট হিট ও চারটি ফিন অ্যাসেম্বলি উদ্ধার করেছে র‌্যাব-১৫।

শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ট্যাংক বিধ্বংসী ৪০ মিমি রকেট হিট এবং ফিন অ্যাসেম্বলি উদ্ধার করে।

তিনি আরও জানান, রোহিঙ্গা সন্ত্রাসী এবং স্থানীয় কিছু অস্ত্র ব্যবসায়ী সীমান্ত এলাকা ব্যবহার করে এসব আধুনিক অস্ত্র সংগ্রহ ও ক্রয়-বিক্রয় করছে বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে। এসব অস্ত্র দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com