1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সম্পর্ক না মানায় বিষপান করে প্রেমিকের বাড়ি গেল স্কুলছাত্রী, অতঃপর মৃত্যু ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা একাদশে ফিরছেন মেসি-মার্টিনেজ, যেমন হচ্ছে আর্জেন্টিনার একাদশ জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান আফরোজা আব্বাস শেরপুরসহ রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী সংসদে না হলে রাজপথে, জুলাই সনদ বাস্তবায়ন হবেই: বিরোধীদলীয় নেতা পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না ইথিওপিয়ায় বাস খাদে পড়ে প্রাণ হারালো ৩১ যাত্রী অনলাইনে হাজিরা দিতে গাছের ডালে শিক্ষক, ছবি ভাইরাল

বিজয় দিবসে শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা, জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : মুক্তিযোদ্ধে যাদের প্রাণের বিনিময়ে বাংলার বুকে অর্জিত হয়েছে নতুন এক ভূখণ্ড। জাতির সেই সূর্য সন্তানদের স্মরণ করতে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ বীর সন্তানদের স্মরণ করতে ভিড় করছেন জাতীয় স্মৃতিসৌধে।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা স্মৃতিসৌধ প্রাঙ্গণে ভিড় করছে। এদের হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসছেন শ্রদ্ধা ও ফুলের পুষ্পস্তবক অর্পণ করে বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে। এতে ফুলে ফুলে ভরে উঠেছে বীর শহীদদের বেদী।

মানিকগঞ্জ থেকে পরিবারের সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন কলেজ পড়ুয়া শিক্ষার্থী শারমিন আক্তার। তিনি বলেন, আমি মুক্তিযুদ্ধ দেখিনি। তবে মুক্তিযুদ্ধ সম্পর্কে বইয়ে পড়েছি। আজ আমি পরিবারের সঙ্গে প্রথম জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালাম বলে জানান তিনি।

অপরদিকে শ্যামলী থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন আরিফুল ইসলাম। তিনি বলেন, যাদের জন্য দেশ স্বাধীন হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছরই জাতীয় স্মৃতি আসি। তাই এবারও এসে বীর শহীদদের ফুলের শ্রদ্ধা জানিয়েছি বলে জানান তিনি।

স্কুল শিক্ষক সাইফুল ইসলাম বলেন, আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করেছি। সেই জাতির সূর্য সন্তানদের স্মরণ করছি জাতীয় স্মৃতিসৌধে এসে। এই দিনটি আমাদের গৌরবের দিন। তাই দেশের জন্য আত্মদানকারী সেই সব বীরদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com