1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সম্পর্ক না মানায় বিষপান করে প্রেমিকের বাড়ি গেল স্কুলছাত্রী, অতঃপর মৃত্যু ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা একাদশে ফিরছেন মেসি-মার্টিনেজ, যেমন হচ্ছে আর্জেন্টিনার একাদশ জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান আফরোজা আব্বাস শেরপুরসহ রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী সংসদে না হলে রাজপথে, জুলাই সনদ বাস্তবায়ন হবেই: বিরোধীদলীয় নেতা পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না ইথিওপিয়ায় বাস খাদে পড়ে প্রাণ হারালো ৩১ যাত্রী অনলাইনে হাজিরা দিতে গাছের ডালে শিক্ষক, ছবি ভাইরাল

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন বেশ স্থিতিশীল : ডা. জাহিদ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী আজকে প্রায় এক মাস চিকিৎসাধীন আছেন। আলহামদুলিল্লাহ, গত ১ মাসের মধ্যে এখন ওনার শারীরিক অবস্থা বেশ স্থিতিশীল আছে। আজকেও ওনার ছোট একটি অপারেশন অত্যন্ত সফলভাবে সম্পূর্ণ হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

করোনারি কেয়ার ইউনিটের আইসিইউ সুবিধা সম্বলিত কেবিনে এখন খালেদা জিয়া চিকিৎসাধীন উল্লেখ করে ডা. জাহিদ বলেন, অর্থাৎ তিনি সিসিইউতে থাকলেও সেখানে আইসিইউর সব সুবিধা আছে। আপনারা এটাকে আইসিইউতে আছে বলতে পারেন।

ডা. জাহিদ বলেন, ম্যাডাম আজকের অপারেশন গ্রহণ করতে পেরেছেন সফলভাবে। আলহামদুলিল্লাহ ওনার শারীরিক অবস্থার কোনো অবনতি ঘটেনি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দল এবং পরিবারের পক্ষে থেকে খালেদা জিয়ার জন্য দেশবাসীর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া কামনা করেছেন, বলেও উল্লেখ করেন ডা. জাহিদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com