1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাবেন না: ১৭ বছর পর ভাত খেলেন সেই ইনু মিয়া! জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ শ্রীবরদীর সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী আর নেই আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী কুড়িগ্রামে চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর বিকল্প শ্রমবাজারের সন্ধানে সরকারের পরিকল্পনা রয়েছে: সংসদে প্রধানমন্ত্রী ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণে নিহত ১১ বাংলা ১২ মাসের নাম বলতে পারলেন না ডাকসু নেতা মোসাদ্দেক ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

তৃতীয় স্থান পোক্ত করলো অ্যাটলেটিকো মাদ্রিদ

  • আপডেট টাইম :: শনিবার, ৪ জুলাই, ২০২০

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় শুক্রবার রাতে ৩-০ ব্যবধানে মায়োর্কাকে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান পোক্ত করেছে তারা। পোক্ত করেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগও।

ঘরের মাঠে শুক্রবার রাতে ২৯ মিনিটে এগিয়ে যায় অ্যাটলেটিকো। এ সময় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন আলভারো মোরাতা। বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

বিরতি থেকে ফিরে ৭৯ মিনিটে দূরপাল্লার শটে দারুণ এক গোল করেন কোকে। তাতে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় দিয়েগো সিমিওনির দলের।

এই জয়ে ৩৪ ম্যাচ থেকে ৬২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। চতুর্থ স্থানে থাকা মায়োর্কার থেকে এগিয়ে আছে ৫ পয়েন্টে। পঞ্চম স্থানে থাকা ভিয়ারিয়াল থেকে ৮ পয়েন্টে।

এদিকে রেলিগেশন শঙ্কায় আছে মায়োর্কা। ৩৪ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২৯ পয়েন্ট। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান অষ্টাদশতম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com