1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সম্পর্ক না মানায় বিষপান করে প্রেমিকের বাড়ি গেল স্কুলছাত্রী, অতঃপর মৃত্যু ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা একাদশে ফিরছেন মেসি-মার্টিনেজ, যেমন হচ্ছে আর্জেন্টিনার একাদশ জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান আফরোজা আব্বাস শেরপুরসহ রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী সংসদে না হলে রাজপথে, জুলাই সনদ বাস্তবায়ন হবেই: বিরোধীদলীয় নেতা পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না ইথিওপিয়ায় বাস খাদে পড়ে প্রাণ হারালো ৩১ যাত্রী অনলাইনে হাজিরা দিতে গাছের ডালে শিক্ষক, ছবি ভাইরাল

সেন্টমার্টিনগামী জাহাজে ভয়াবহ আগুন

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

কক্সবাজার : কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন লেগেছে। জাহাজটির নাম ‘দ্যা আটলান্টিক ক্রুজ’। বিষয়টি নিশ্চিত করেছেন সী ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব)’র সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর। তিনি জানান, শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। এখন পর্যন্ত কোনা হতাহতের খবর পাওয়া যায়নি।

হোসাইন ইসলাম বাহাদুর বলেন, প্রতিদিনের মতো সেন্টমার্টিন যেতে পর্যটক তোলার জন্য সকাল ৭টার দিকে ঘাটে আসছিল দ্যা আটলান্টিক ক্রুজ জাহাজটি। হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া উঠছিল। অল্পক্ষণ না যেতেই আগুনের লেলিহান শিখা দেখা যায়। আগুন নেভানোর কাজ চলমান রয়েছে। এখন পর্যন্ত কোনা হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, সরকারি নির্দেশনা মতো পর্যটকদের জাহাজে উঠা চেক করতে প্রশাসনের সংশ্লিষ্টরা ঘাট এলাকায় আসে। এরমাঝে এ অনাকাঙ্খিত ঘটনা অবলোকন করা হয়। আগুন নির্বাপণের কাজ চলছে। জাহাজটি পুরোই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, আগুন লাগার আগে কোন পর্যটকরা জাহাজে উঠেননি। শোকরিয়া যে, যাত্রী বোঝাইয়ের পর মাঝ সাগরে ঘটনাটি ঘটেনি।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম বলেন, আগুনের সূত্রপাত জানতে কাজ চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com