1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সম্পর্ক না মানায় বিষপান করে প্রেমিকের বাড়ি গেল স্কুলছাত্রী, অতঃপর মৃত্যু ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা একাদশে ফিরছেন মেসি-মার্টিনেজ, যেমন হচ্ছে আর্জেন্টিনার একাদশ জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান আফরোজা আব্বাস শেরপুরসহ রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী সংসদে না হলে রাজপথে, জুলাই সনদ বাস্তবায়ন হবেই: বিরোধীদলীয় নেতা পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না ইথিওপিয়ায় বাস খাদে পড়ে প্রাণ হারালো ৩১ যাত্রী অনলাইনে হাজিরা দিতে গাছের ডালে শিক্ষক, ছবি ভাইরাল

দিল্লির সঙ্গে সম্পর্ক উন্নয়ন কতটা হয়েছে, ভবিষ্যতে দেখা যাবে : পররাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে ‘ইতিবাচক’ বলে অভিহিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে দু-দেশের মধ্যকার সম্পর্কের উত্তেজনা কতটুকু প্রশমিত হয়েছে, তা ভবিষ্যৎ সময়ে বোঝা যাবে।’ বৃৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, ‘সফরটি ইতিবাচক। খালেদা জিয়া শুধু বাংলাদেশেই নন, দক্ষিণ এশিয়াজুড়ে একজন সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। ভারত, পাকিস্তানসহ অন্যান্য দেশের প্রতিনিধিদের উপস্থিতি তার প্রমাণ। কিন্তু বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমান উত্তেজনা কমাতে এটি কতটা অবদান রাখবে, তা সময়ই বলে দেবে।’

এসময় খালেদা জিয়ার বাসভবনে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের মধ্যে হ্যান্ডশেক প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এটি কেবল একটি শিষ্টাচার। এতে এখনো কোনো রাজনৈতিক তাৎপর্য দেখছি না।’

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর ভোরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া ইন্তেকাল করেন। বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা অনুষ্ঠিত হয় এবং সংসদ ভবন প্রাঙ্গণে লাখো মানুষের উপস্থিতিতে শেষ শ্রদ্ধা জানানো হয়। জয়শঙ্কর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোকবার্তা হস্তান্তর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com