1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় মুসলিম তরুণ ও খ্রীষ্টান তরুণীর আত্মহত্যা

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

শেরপুর : শেরপুরে অসম প্রেমের বলি হয়েছে দুই তরুণ-তরুণী। দুইজন দুই ধর্মের হওয়ায় তাদের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। আর এ কারণে বিষপানে আত্মদানে বলি হলো তারা। নির্মম এ ঘটনা ঘটেছে শেরপুর সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী নয়াপাড়া ও ঝাউয়েরচর গ্রামে।

জানা গেছে, জঙ্গলদী নয়াপাড়া গ্রামের মুসলিম তরুণ মনির মিয়া (১৬) পাশর্^বর্তী ঝাউয়েরচর গ্রামের খ্রীষ্টান তরুণী অনামিকা (১৪)র সাথে প্রেমের সম্পর্কে জড়ায়। তাদের এই সম্পর্কের কথা জানাজানি হলে পরিবারের লোকজন মেনে নিতে অস্বীকার করে। পারিবারিক বাধায় মানসিক চাপের একপর্যায়ে প্রেমিক যুগল গত শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে একসাথে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন টের পেয়ে উভয়কে প্রথমে শেরপুর ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই প্রেমিক মনির মারা যায়। এদিকে চিকিৎসাধীন থাকাবস্থায় সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে খ্রীস্টান তরুণী অনামিকাও মারা যায়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ছেলের পরিবারের পক্ষ হতে অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। বলাইয়েরচর ইউনিয়নের বিট অফিসার এসআই বাবুল আহমেদ জানান, মেয়ের পরিবারে পক্ষ হতে বুধবার অপমৃত্যুর মামলা রেকর্ড করার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com