1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইথিওপিয়ায় বাস খাদে পড়ে প্রাণ হারালো ৩১ যাত্রী অনলাইনে হাজিরা দিতে গাছের ডালে শিক্ষক, ছবি ভাইরাল একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন ‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে তাৎক্ষণিক ফিরে এসেছি’ আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী প্যারাগন বর্জ্যে ক্ষতিগ্রস্ত ১৫৩ কৃষকের মাঝে ক্ষতিপূরণ প্রদান হবিগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ঘ, নিহত ২ চাঁদা না দেওয়ায় ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তাসহ চারজনকে মারধর আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত

নাহিদের অফিস নয়, গুলিবর্ষণ হয়েছে আবাসন কোম্পানির কার্যালয়ে: পুলিশ

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : রাজধানীর বাড্ডায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে সেটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী কার্যালয়ে ঘটেনি বলে পুলিশ জানিয়েছে। বুধবার (১৪ জানিুয়ারি) দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে অনেকেই জানিয়েছেন, নাহিদ ইসলামের নির্বাচনী ক্যাম্পে গুলির ঘটনা ঘটেছে।

এই পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে বিকেল পাঁচটার দিকে এনসিপি হোয়াটসঅ্যাপে একটি বার্তা দেয়। সেখানে উল্লেখ করা হয়, ‘বাড্ডায় ৩৮ নম্বর ওয়ার্ড এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গতকাল গুলির ঘটনা ঘটেছে। এটি নির্বাচনী অফিস বা নাহিদ ইসলামের অফিস নয়। ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে আমাদের মনে হচ্ছে।’ বার্তাটি পাঠান এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, গতকাল মঙ্গলবার রাতে উত্তর বাড্ডায় একটি আবাসন কোম্পানির কার্যালয়কে লক্ষ্যবস্তু বানিয়ে দুটি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

মো. আসাদুজ্জামান বলেন, যেখানে গুলির ঘটনা ঘটেছে সেখানে গত নভেম্বর পর্যন্ত এনসিপির একটি কার্যালয় ছিল। তবে নভেম্বরে এনসিপির ওই কার্যালয়টি স্থানান্তর করে আফতাবনগর এলাকায় নেওয়া হয়। এটি কোনোভাবেই বলা যাবে না এনসিপির কার্যালয়কে লক্ষ্যবস্তু বানিয়ে গুলি করা হয়েছে। সেখানে দুটি ফাঁকা গুলি ছোড়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com