1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইথিওপিয়ায় বাস খাদে পড়ে প্রাণ হারালো ৩১ যাত্রী অনলাইনে হাজিরা দিতে গাছের ডালে শিক্ষক, ছবি ভাইরাল একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন ‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে তাৎক্ষণিক ফিরে এসেছি’ আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী প্যারাগন বর্জ্যে ক্ষতিগ্রস্ত ১৫৩ কৃষকের মাঝে ক্ষতিপূরণ প্রদান হবিগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ঘ, নিহত ২ চাঁদা না দেওয়ায় ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তাসহ চারজনকে মারধর আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত

দাবি মানার আগ পর্যন্ত মাঠে নামবেন না ক্রিকেটাররা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : একের পর এক বিস্ফোরক মন্তব্য করে তোপের মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। তার পদত্যাগের দাবিতে সবধরনের খেলা বয়কটের ডাক দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। আর দাবি মানার আগে মাঠে নামবেন না ক্রিকেটাররা।

হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন এ কথা বলেছেন।

দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘‘এগুলো অসহায় বাধ্য হয়ে করতে হচ্ছে। আমরা ওই স্ট্যান্ডেই আছি। আমরা খেলার বিপক্ষে না। কিন্তু সবকিছুর একটা লিমিট আছে। এটার মাধ্যমে সবাইকে অপমান করা হয়েছে। প্রত্যেকটা সেক্টরকে উনি (নাজমুল) অপমান করেছেন। ক্রিকেটের প্রতি ওনার কোনো সম্মান নেই। আমরা অবশ্যই খেলতে চাই, তবে দাবি মেনে।’’

উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান বলেন, ‘‘খেলার জন্য প্রস্তুত সবাই। খেলার বিপক্ষে কেউ না, তবে দাবি মেনে।’’ যদিও এখন পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে কথা হয়নি ক্রিকেটারদের।

পরে মিঠুন আরও বলেন, ‘আমরা এখনই ঐ অবস্থানেই আছি। সোহান প্রথমেই যেটা বলেছে, আমরা খেলার বিপক্ষে না। সব কিছুর একটা সীমা আছে। সীমা ছাড়িয়ে গেলে… শুধু আমার না, এটা পুরো ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করেছে। সবাইকে অপমান করা হয়েছে।’

কোয়াব সভাপতি বলেন, ‘আইসিসি ট্রফি জেতা থেকেই যদি বলি, তখন থেকে এখন প্রতিটি সেক্টরকে অস্বীকার করেছেন। উনার কাছে বিশ্বকাপে খেলার কোনো দামই নেই। উনার কথায় ক্রিকেটের প্রতি শ্রদ্ধা দেখিনি। আমরা এখনও ওখানেই অনড় আছি।’

মিঠুন জানান, ‘উনারা খেলার জন্য এপ্রোচ করছেন। আমরা অবশ্যই খেলতে চাই, তবে আমাদের দাবি মানার পরে। আগের মতো সময় নিতে নিতে হদিস নেই, উনারা আজও এটাই চাচ্ছেন। আমাদের অবস্থান আজকের না, অনেক দিন পর্যবেক্ষণ করে এরপর।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com