1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইথিওপিয়ায় বাস খাদে পড়ে প্রাণ হারালো ৩১ যাত্রী অনলাইনে হাজিরা দিতে গাছের ডালে শিক্ষক, ছবি ভাইরাল একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন ‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে তাৎক্ষণিক ফিরে এসেছি’ আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী প্যারাগন বর্জ্যে ক্ষতিগ্রস্ত ১৫৩ কৃষকের মাঝে ক্ষতিপূরণ প্রদান হবিগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ঘ, নিহত ২ চাঁদা না দেওয়ায় ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তাসহ চারজনকে মারধর আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে ক্রিকেটাররা মাঠে নাম ফিরলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ করে দেবে বিসিবি।

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক। এর আগে বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ না করায় বিপিএলের ঢাকা পর্বের দিনের প্রথম ম্যাচ বয়কট করেন ক্রিকেটাররা।

এর আগে এক বিবৃতির মাধ্যমে এম নাজমুল ইসলামকে বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। বিসিবি জানিয়েছে, বোর্ডের স্বার্থ ও কার্যক্রমের স্বাভাবিক গতি বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিবি সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী বোর্ড সভাপতির ক্ষমতাবলে নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই ফাইন্যান্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com