1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইথিওপিয়ায় বাস খাদে পড়ে প্রাণ হারালো ৩১ যাত্রী অনলাইনে হাজিরা দিতে গাছের ডালে শিক্ষক, ছবি ভাইরাল একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন ‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে তাৎক্ষণিক ফিরে এসেছি’ আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী প্যারাগন বর্জ্যে ক্ষতিগ্রস্ত ১৫৩ কৃষকের মাঝে ক্ষতিপূরণ প্রদান হবিগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ঘ, নিহত ২ চাঁদা না দেওয়ায় ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তাসহ চারজনকে মারধর আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত

অংশগ্রহণমূলক নির্বাচন চাই, কোনো পক্ষপাত করিনি : সিইসি

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই আপিল শুনানি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, সবার অংশগ্রহণ নিশ্চিত করাই ইসির মূল লক্ষ্য। রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে টানা নয় দিনের আপিল শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, “অনেকে আমাদের সমালোচনা করতে পারেন। তবে আপনারা দেখেছেন, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে আমরা স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের শর্ত শিথিল করেছি। আমরা চাই একটি সুন্দর ও সবার অংশগ্রহণে নির্বাচন হোক। তবে এর জন্য আপনাদের সহযোগিতাও জরুরি।”

তিনি আরও বলেন, “আমি আমার এবং আমার টিমের পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই—আমরা কোনো পক্ষপাত করে কোনো সিদ্ধান্ত নেইনি। অনেক বিচার-বিবেচনা এবং মহান আল্লাহর ওপর ভরসা রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি।”

আপিল শুনানিতে প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে সিইসি বলেন, “আপনারা যেভাবে যুক্তি উপস্থাপন করেছেন এবং প্রশ্নোত্তরে অংশ নিয়েছেন, তা দেখে আমি অভিভূত। আমাদের আলেম-ওলামারা একে ‘বাহাস’ বলেন। এই ধৈর্যশীল আচরণের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের মোবারকবাদ।”

তিনি জানান, সকাল থেকে রাত পর্যন্ত ধৈর্য ধরে উপস্থিত থেকে প্রার্থীরা ইসিকে সহযোগিতা করেছেন, যার জন্য কমিশন কৃতজ্ঞ।

এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “কিছু ঋণ খেলাপি প্রার্থীর বিষয়ে ছাড় দিতে গিয়ে আমাদের কষ্ট হয়েছে। তবে আইন যেহেতু তাদের প্রার্থিতা অনুমোদন করেছে, সে কারণে বাধ্য হয়েই আমরা তা বৈধ করেছি।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com