1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

মিরপুরে জমজমাট প্লে-অফ, শুক্রবার বিপিএল ফাইনাল

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের জয়ের মধ্য দিয়ে পর্দা নামল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের লিগ পর্বে। ৩০ ম্যাচের দীর্ঘ লড়াই শেষে এবার শুরু হচ্ছে শিরোপার চূড়ান্ত লড়াই—প্লে-অফ পর্ব। মঙ্গলবার (২০ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার।

লিগ পর্বে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শেষ করেছে রাজশাহী ওয়ারিয়র্স। শেষ ম্যাচে হেরে গেলেও ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম রয়্যালস। এই দুই দলই মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে।

চট্টগ্রামের সমান ১২ পয়েন্ট পেয়েছে রংপুর রাইডার্স। তবে নেট রান রেটে পিছিয়ে থাকায় তাদের অবস্থান তৃতীয়। ফলে এলিমিনেটরে খেলতে হবে রংপুরকে, যেখানে তাদের প্রতিপক্ষ সিলেট টাইটান্স। সিলেট ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে।

অন্যদিকে, লিগ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেসকে। প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স না করতে পারায় তারা শেষ চারে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে।

প্লে-অফের নিয়ম অনুযায়ী, এলিমিনেটরে জয়ী দল ও প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল বুধবার (২১ জানুয়ারি) দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে। সেই ম্যাচের জয়ী দলই শুক্রবার ফাইনালে প্রথম কোয়ালিফায়ারজয়ী দলের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে।

প্লে-অফের সূচি (সব ম্যাচ মিরপুরে)
২০ জানুয়ারি: এলিমিনেটর (রংপুর রাইডার্স–সিলেট টাইটান্স), বেলা ১টা

২০ জানুয়ারি: প্রথম কোয়ালিফায়ার (রাজশাহী ওয়ারিয়র্স–চট্টগ্রাম রয়্যালস), সন্ধ্যা ৬টা

২১ জানুয়ারি: দ্বিতীয় কোয়ালিফায়ার, সন্ধ্যা ৬টা

২৩ জানুয়ারি: ফাইনাল, সন্ধ্যা ৭টা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com