1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

শেরপুরে সংঘর্ষে নিহত নেতার কবর জিয়ারত করলেন জামায়াত আমির

  • আপডেট টাইম :: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

শেরপুর: শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের গোপালখিলায় মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেন তিনি।

জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান জানান, শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারতের পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত আমির। এরপর তিনি শেরপুর পৌরপার্কে আয়োজিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে জেলার ৫২টি ইউনিয়ন থেকে জামায়াতের নেতা–কর্মী ও সমর্থকেরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন।

এদিকে জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাব দায়িত্ব পালন করছে। শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com