1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ

১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী

  • আপডেট টাইম :: শনিবার, ২২ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : পারিবারিক পরিমণ্ডল ও বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দঘন পরিবেশে শুক্রবার (২১ আগস্ট) নিজের ১১৭তম জন্মদিন উদযাপন করেছেন বিশ্বের প্রবীণতম জীবিত ব্যক্তি ইথেল ক্যাটারহাম। বর্তমানে তিনি সারের লাইটওয়াটারের হলমার্ক লেকভিউ কেয়ার হোমে বসবাস করছেন। বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এর আগে, গত বছরের এপ্রিলে ১১৬ বছর বয়সে ব্রাজিলিয়ান নান সিস্টার ইনা কানাবারো লুকাসের মৃত্যুর পর ক্যাটারহাম বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের খেতাব পান।

টাইটানিক জাহাজডুবির তিন বছর আগে এবং রুশ বিপ্লবের আট বছর আগে জন্মগ্রহণ করেছিলেন এই নারী। তিনি দুটি বিশ্বযুদ্ধই দেখেছেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, ২০২০ সালে ১১০ বছর বয়সে ক্যাটারহাম কোভিড আক্রান্ত হলেও তা সফলভাবে জয় করে বেঁচে থাকা প্রবীণদের একজন তিনি।

যুক্তরাজ্যে হ্যাম্পশায়ারের শিপটন বেলিনজার গ্রামে আট ভাইবোনের মধ্যে ৭ নম্বরে থাকা ক্যাটারহাম বেড়ে উঠেছেন উইল্টশায়ারের টিডওয়ার্থে।

যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের শিপটন বেলিনজারে আট ভাইবোনের মধ্যে সপ্তম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন ইথেল। আর বেড়ে ওঠেন উইল্টশায়ারের টিডওয়ার্থে। রাজা সপ্তম এডওয়ার্ডের জমানার জীবিত শেষ নাগরিক ইথেল মাত্র ১৯ বছর বয়সে ১৯২৭ সালে ভারতে আসেন এবং এক সামরিক পরিবারে গৃহকর্মী ও শিশু যত্নকারী হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে ১৯৩১ সালে ব্রিটেনে এক নৈশভোজে ব্রিটিশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নরম্যানের সঙ্গে তার দেখা হয় এবং তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই কন্যাসন্তান থাকলেও দুজনেই মায়ের আগেই মারা যান। ১৯৭৬ সালে স্বামী নরম্যানও মৃত্যুবরণ করেন। ইথেলের বোন গ্ল্যাডিসও ১০৪ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকা এক শতবর্ষী ছিলেন।

এদিকে ৯৭ বছর বয়স পর্যন্ত নিজে গাড়ি চালানো ক্যাটারহামকে গত বছর সেপ্টেম্বরে তার ১১৬তম জন্মদিনের পর দেখতে গিয়েছিলেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস।

রাজার সঙ্গে সাক্ষাৎকালে ১৯৬৯ সালে ওয়েলসের যুবরাজ হিসেবে চার্লসের রাজ্যাভিষেকের স্মৃতি স্মরণ করে ক্যাটারহাম রসিকতা করে বলেছিলেন, তখন সব মেয়েরাই আপনার প্রেমে পড়েছিল এবং আপনাকে বিয়ে করতে চেয়েছিল।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, ইতিহাসের সবচেয়ে বয়স্ক ব্যক্তির খেতাবটি এখনও ফরাসি নারী জান ক্যালমতের, যিনি ১৯৯৭ সালে ১২২ বছর ১৬৪ দিন বয়সে মারা গিয়েছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com