1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি চট্টগ্রাম থেকে আটক, মেলেনি মোবাইল ফোন সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ ডিআইজি পরিচয় দিয়ে কপাল পুড়ল অতিরিক্ত ডিআইজির মেক্সিকোর কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১০ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ পেলেন গিয়াস উদ্দিন রিমন কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন ৬ মাসে বিভিন্ন দেশে ৪ লাখের বেশি কর্মী পাঠিয়েছে বাংলাদেশ

মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সাব্বির অর্ণব, নালিতাবাড়ী (শেরপুর) : এলাকায় প্রবেশ করে মাদক বেচাকেনা করার সময় ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে দুই মাদক কারবারীকে আটকের পর মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিশগিরিপাড়া হ্যান্ডের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটকৃতরা হলো- নালিতাবাড়ী শহরের আড়াইআনী বোতলভাঙ্গা মহল্লার বাসিন্দা ফাহিম (২৫) ও শরীফ (২৫)।

সংগঠন সূত্রে জানা যায়, বিশগিরিপাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে মাদকের একটি চালানের লেনদেন হতে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ‘বিশগিরিপাড়া মাদকবিরোধী সচেতন নাগরিক সমাজ’ এর সদস্যরা ওই এলাকায় নজরদারী বাড়ান। রাতে হ্যান্ডেল মোড় এলাকায় অভিযুক্ত ফাহিম ও শরীফ ইয়াবা কিনতে এলে সচেতন নাগরিক সমাজের সদস্যরা তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। পরে দেহ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ওই দুই মাদক কারবারীকে সংগঠনের কার্যালয়ে আটক করে পুলিশ খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আটক ওই দুই মাদক কারবারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

“মাদকের আগ্রাসন দৃশমান, প্রতিরোধেই সমাধান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৪ আগস্ট ‘বিশগিরিপাড়া সচেতন নাগরিক সমাজ’ নামে একটি মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যালয় উদ্বোধন করা হয়। এর আগে স্থানীয় গণমাণ্য ও যুবসমাজ নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com