1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

হাসনাতের ব্যানারে দুর্বৃত্তদের আগুন, নির্বাচনী এলাকায় উত্তেজনা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

কুমিল্লা : কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসনে জামায়াত জোটের প্রার্থী এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচার ব্যানারে আগুন দেওয়া হয়েছে। সোমবার (২ জানুয়ারি) রাতে উপজেলার খাইয়ার এলাকায় এ ঘটনা ঘটে। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ব্যানার পুড়িয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে রাতে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ খাইয়ার-বুড়িপাড় সড়কের গাঙপাড় ব্রিজের সংলগ্ন সড়কের ওপর টাঙানো হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী শাপলাকলি প্রতীকের কয়েকটি ব্যানারে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়াও একই সময়ে আরও কয়েকটি স্থানে হাসনাত আবদুল্লাহর ব্যানারে আগুন দেয় দুবৃর্ত্তরা। বিষয়টি নিয়ে উত্তেজনা বিরাজ করছে এলাকায়।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবগত করা হয়েছে। কারা এ কাজ করেছে, তা তদন্ত করা হচ্ছে। যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা এনসিপি যুগ্ম সমন্বয়কারী শামীম কাউসার বলেন, দুর্বৃত্তরা রাতের আঁধারে আমাদের নির্বাচনী কয়েকটি ব্যানার পুড়িয়ে দেয়। এ ঘটনায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা আশঙ্কা করছি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

ওসি মনিরুজ্জামান বলেন, খাইয়ার এলাকায় হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী ব্যানারে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনো কাউকে আটক করা হয়নি, তবে দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com