1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

‘আমার ভোট আমি দেবো, তোমারটাও আমি দেবো- এই দিন শেষ’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ছলে-বলে কৌশলে আমাদের জিততেই হবে-এমন ধারণা থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের কটিয়াদি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘আমার ভোট আমি দেবো, তোমারটাও আমি দেবো এই দিন শেষ। ব্বিশের যুবকেরা ঘুমিয়ে পড়েনি, জেগে আছে। তারা নিজ ভোটের পাহারা যেমন দিবে, অন্যের ভোটের পাহারাও দিবে। কোন দুর্বৃত্ত আর কারো ভোটে হাত দিতে পারবে না।’

সে সময় জনগণের কিসমতকে যারা হাইজ্যাক করেছে তাদের আর সুযোগ না দেয়ার আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা। তিনি বলেন, ‘চব্বিশের তরুণরা পরিবর্তন চেয়েছে। ফেব্রুয়ারির ১৩ তারিখ থেকে এই পরিবর্তনের সূচনা হবে। আমরা সকল ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে দেশটাকে ফুলের বাগানের মতো করে সাজাতে চাই।’

ভোট প্রার্থনা করে জামায়াত আমীর বলেন, ‘চাঁদাবাজ, মামলাবাজ এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে আপনাদের পবিত্র আমানত ভোট আমাদের দিন। আমরা কথা দিচ্ছি সবকিছু দিয়ে আপনাদের আস্থার প্রতিদান দেবো। যুবকদের হাতকে শিক্ষা-প্রশিক্ষণ দিয়ে শক্তিশালী করবো। সকলের যোগ্যতা অনুযায়ী সম্মানের কাজ তুলে দেওয়া হবে। বেকার ভাতা নয়, মর্যাদার সাথে সঙ্গতি রেখে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’

প্রশাসনের উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন,‘আপনারা দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। জাতি আপনাদের জন্য দোয়া করবে। আঠারো কোটি মানুষ আপানাদের পাশে থাকবে। আপনারা কারও কোনো ডান-বাম কথা শুনবেন না। আমরা কারও কাছে কোনো আনুকূল্য চাইনা। কিন্তু আমাদের কোনো ক্ষতি করতে আসলে আমরা ছেড়ে দেব না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com