1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ৬ মাস পর খুললো পাগলা মসজিদের দানবাক্স, পাওয়া গেল ৪৩ বস্তা টাকা নকলায় ইট বোঝাই ভ্যান চাপায় শিশুর মৃত্যু শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ৯ বাংলাদেশি আটক শ্রীবরদী সীমান্তে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠক শ্রীবরদীতে ৩৭ হাজার ৪০৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি ৩৯ লাখ টাকার বাজেট ঘোষণা চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা

অবৈধভাবে তৈরি হচ্ছিল ভোটের সিল, আটক ১

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ভোটের ৬টি সিলসহ সোহেল রানা নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে লক্ষ্মীপুর শহরের জুবলি দিঘির পাড়ে মারিয়াম প্রিন্টার্স থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ভোটের ৬টি সিল ও একটি কম্পিউটার জব্দ করা হয়।

আটক সোহেল রানা সদর উপজেলার টুমচর এলাকার বাসিন্দা। আটকের পর সোহেল রানা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানান, অপরিচিত একজন তার কাছে ৬টি সিল অর্ডার দিয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, আটক যুবককে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হবে। ঘটনার তদন্ত করে রহস্য উদ্‌ঘাটন করা হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মারিয়াম প্রিন্টার্সে অভিযান করে ভোটের সিল ও কম্পিউটারসহ তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, এ ধরনের সিল তিনি প্রস্তুত করতে পারেন না। তার কাছে পাওয়া এ সিল সম্পূর্ণ অবৈধ। আটকের পর তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মামলা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com