1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

রাতের আঁধারে পাচারের পথে জব্দ ট্রাকভর্তি সরকারি সার, গ্রেপ্তার ২

  • আপডেট টাইম :: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয়ে সরকারি সার পাচারকালে পুলিশ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় ট্রাকভর্তি ৫০০ বস্তা সরকারি সারসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) উপজেলার আরিচা ৩ নম্বর ফেরিঘাটের সামনে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব সার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জব্দ হওয়া সারের মধ্যে রয়েছে ২২০ বস্তা টিএসপি ও ২৮০ এমওপি সার।

গ্রেপ্তাররা হলেন- মাগুরার শ্রীপুর থানার রাজধরপুর গ্রামের জালাল বিশ্বাসের ছেলে ট্রাকচালক আশিক বিশ্বাস (২৬) এবং কক্সবাজারের রামু থানার মন্ডলপাড়া গ্রামের অজিত দাসের ছেলে হেলপার উৎপল দাস ওরফে মুন্না (৩৪)।

পুলিশ জানায়, শনিবার রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আরিচা ৩ নম্বর ফেরিঘাটের সামনে একটি ট্রাক তল্লাশি করা হয়। তল্লাশির সময় ট্রাকের চালক ও হেলপার প্রথমে সিমেন্ট বহনের কথা বলে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা সার বহনের কথা স্বীকার করে। ট্রাক থেকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) লেখা মোট ২২০ বস্তা টিএসপি সার ও ২৮০ বস্তা এমওপি সার এর বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। এসময় দুজনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও আরও দুজন পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী জানান, সারগুলো ঘিওর উপজেলার একটি গোডাউন থেকে বোঝাই করে দিনাজপুরের কাহারুল উপজেলার সরমজা বাজারে নেওয়ার পরিকল্পনা ছিল। তবে সার পরিবহনের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকসহ সার জব্দ করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুইজনসহ পলাতক রিমন খান ও তবারক হোসেনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (১) ধারায় শিবালয় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com