1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

১০ জন নিয়েও জিতলো বার্সা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় ৩৫তম ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা।  ন্যু ক্যাম্পে বুধবার (৮ জুলাই) রাতে তারা ১-০ গোলে হারিয়েছে এম্পানিওলকে। ম্যাচের ৫০ ও ৫৩ মিনিটে উভয় দল একজন করে খেলোয়াড় হারিয়ে ১০ জনের দলে পরিণত হয়।  বাকি সময় দশজন নিয়েই খেলে তারা।  ১০ জন নিয়ে খেলেও জয় বঞ্চিত হয়নি কাতালানরা।

ম্যাচের ৫০ মিনিটে বার্সেলোনার আনসু ফাতি ও ৫৩ মিনিটে এস্পানিওলের পোল লোজানো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।  প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে এসে গোলের দেখা পায় বার্সা।

এ সময় (৫৬ মিনিটে) লুইস সুয়ারেজ গোল করে এগিয়ে নেন কিকে সেতিয়েনের দলকে।  এটি ছিল বার্সার জার্সি গায়ে তার ১৯৫তম গোল।  আর এর মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে গেছেন বার্সেলোনার হাঙ্গেরিয়ান স্ট্রাইকার লাজলো কুবালাকে।  যিনি এতোদিন কাতালানদের সর্বকালের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন।  তাকে পেছেন ফেলে সর্বকালের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা এখন সুয়ারেজ।

বাকি সময়ে সুয়ারেজের করা গোলটি আর শোধ দিতে পারেনি এস্পানিওল।  তাতে হারও এড়াতে পারেনি তারা।

৩৫ ম্যাচ থেকে বার্সার সংগ্রহ ৭৬ পয়েন্ট।  এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৭৭ পয়েন্ট। আর ৩৫ ম্যাচ থেকে ২৪ পয়েন্ট নিয়ে এস্পানিওলের অবস্থান সবার শেষে। রেলিগেশন অপেক্ষা করছে তাদের জন্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com