1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিবি পরিচয়ে নাঈমকে ‘মারধরের’ ঘটনায় এসআইসহ তিনজন প্রত্যাহার ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত: রিপোর্ট ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তা নালিতাবাড়ীতে সাপের দংশনে মাদরাসা ছাত্রের মৃত্যু শ্রীবরদীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে

রোববার শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এজন্য আগামীকাল রোববার তাদের বাসভবনে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপি সূত্রে এসব তথ্য জানা গেছে। বিএনপির পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি একাই জয় পেয়েছে ২০৯টি। জোটের শরিকেরা পেয়েছে আরও ৩টি আসন। সব মিলিয়ে পরবর্তী সংসদে বিএনপি জোটের আসনসংখ্যা দাঁড়াচ্ছে ২১২। তবে আরও দুটি আসনে জয়লাভের সম্ভাবনা আছে বিএনপির।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবার প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা ও বগুড়া থেকে দুটি আসনে জয়ী হয়েছেন।

বিপুল ব্যবধানে জয়লাভ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

এর আগে ২০০১ সালে চারদলীয় জোটের অধীনে নির্বাচনে অংশ নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিল বিএনপি। ওই নির্বাচনে বিএনপি একাই পেয়েছিল ১৯৩টি আসন। আর জোটের শরিকসহ তাদের মোট আসন ছিল ২১৬। তখন প্রধানমন্ত্রী হয়েছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com